বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:০৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের সুপারিশ পরিকল্পনা কমিশনে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান, সাবিনা আক্তার তুহিন প্রমুখ। বৈঠকে বিজেএমসির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও বলা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে ১৩৬তম আইপিইউ সম্মেলন ও ১৬৩তম সিপিএ সম্মেলনের অতিথিদের মধ্যে পাটপণ্যের বিষয়ে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে সরকারের কাছে বিজেএমসি ও বিটিএমসির পাওনা অর্থের বিস্তারিত বিবরণ পরবর্তী কমিটি বৈঠকে উপস্থাপনের সুপারিশও করা হয়। এছাড়া তাঁত বোর্ডের সমস্যা, চ্যালেঞ্জ মোকাবিলা ও  রূপকল্প ২০২১ বাস্তবায়নের বিষয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম