রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:৫৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এ প্রস্তাবের কথা জানান। তিনি রবিবার (১৯ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ প্রস্তাব দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তারো কোনো বলেন, ‘আমরা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে সহায়তা করবো।’ তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি চায়।’

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে পুনরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।’

রোহিঙ্গাদের দেশত্যাগের স্রোতের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কেবল মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচর দ্বীপে স্থানান্তর করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে তার ভিশন ২০২১ অর্জনে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদারে বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইসু ইজোমি উপস্থিত ছিলেন। বাসস।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম