‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ২০:৪৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:৫২

এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর

‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।

গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগকে গত ১৮ সেপ্টেম্বর এ পুরস্কার দেয় মালয়েশিয়ায় এশিয়ান-ওসেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও)। পুরস্কারটি ‘এএসওসিআইও-এর চেয়ারম্যানের কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গ্রহণ করেন।

১৯৮৩ সালে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি অ্যাসোসিয়েশনস-এর সমন্বয়ে এএসওসিআইও গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৪টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে।

তারানা হালিমের কাছ থেকে প্রধানমন্ত্রী এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি)-এর রৌপ্যপদক এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) মেরিট অ্যাওয়ার্ডও গ্রহণ করেন।

গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ই-এশিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) বাংলাদেশ ডাক বিভাগকে ই-কমার্স সেবা সংশ্লিষ্ট পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং ফর আন-ব্যাংকড পিপল-এর জন্য রানার্স-আপ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড দেয়।

প্রতিষ্ঠানটি প্রতিবছর ইনিশিয়েটিভস ফর ব্রিজিং ডিজিটাল ডিভাইড-এ অসামান্য অবদানের জন্য ই-এশিয়া পদক দিয়ে আসছে।

একই দিন তাইওয়ানে দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) থেকে বাংলাদেশ ডাক বিভাগকে ৯ হাজার ৮৮৬টি ডাকঘরের মধ্যে ৮ হাজার ৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের জন্য ডিজিটাল অপারচুনিটি ক্যাটাগরিতে ডব্লিউআইটিএসএ মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাসস

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম