রসিক নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আলামত: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৪:০১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৪:২১

এইচ এম এরশাদ, ফাইল ছবি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারলে  বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে। এই সুযোগ ইসি কাজে লাগাবে।’
সাবেক রাষ্ট্রপতি মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। আশা করি, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে।’
এসময় সেখানে জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমরসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম