শ্রম আইন ও ইপিজেড শ্রম আইনের খসড়া চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৪:৪১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৪:৪১

আইন মন্ত্রণালয় সংশোধিত শ্রম আইন ও নতুন ইপিজেড শ্রম আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এগুলো চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আইন দুটির বিষয়ে এখন আর কারও কোনও আপত্তি নেই। বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখেই শ্রম আইনে সংশোধনী আনা হচ্ছে।’

শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার বিষয়ে এ দুই মন্ত্রী বলেন, ‘ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনই ট্রেড ইউনিয়নের কাজ করবে। সেই বিধান রেখেই আইন করা হচ্ছে।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আজই সাক্ষাৎ করে এ বিষয়ে তার সম্মতি নেওয়া হবে। পরে খসড়া দুটি যাবে আইএলও কার্যালয়ে। আশা করছি, সংসদের আগামী শীতকালীন অধিবেশনে নতুন আইনগুলো পাস করা হবে।’

এ দুটি আইন নিয়ে আর কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই বলে উল্লেখ করেছেন আনিসুল হক। তার ভাষ্য, ‘যেসব ধারা সংশোধন করলে বাংলাদেশের ভালো হবে সেগুলো আমরা করেছি। যেগুলো অকল্যাণকর তা আইন থেকে বাদ দেওয়া হয়েছে।’

বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব শহিদুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, আইএলও  প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:
মানবতাবিরোধী অপরাধ: ঘোড়ামারা আজিজের রায় বুধবার

/এসআই/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম