ঢামেকে অতিরিক্ত এক্সরে ফিল্ম কেনার ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:৫৪

সংসদীয় কমিটির বৈঠক

ঢাকা মেডিক্যাল কলেজে প্রয়োজনের অতিরিক্ত এক্সরে ফিল্ম ক্রয় এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক কোটি ২৩ লাখ ১৯ হাজার ৪০০ টাকা অপচয়ের ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই ঘটনা তদন্তে যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের- স্বাস্থ্য অধিদফতর ও মেডিক্যাল কলেজগুলোর ১১টি অডিট আপত্তির বিষয়ে আলোচনা হয়। কমিটি মেডিক্যাল কলেজগুলোর বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত অর্থ ১৫ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করে। সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ইউজার ফি থেকে আদায় করা অর্থ চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি মহাহিসাব নিরীক্ষকের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, মো. রুস্তম আলী ফরাজী, পঞ্চানন বিশ্বাস, মো. মোসলেম উদ্দিন, মইন উদ্দিন খান বাদল ও ওয়াশিকা আয়েশা খান অংশ নেন।

আরও পড়ুন: 

মহাসড়কের দুর্ভোগ থেকে রেহাই পেতে ধৈর্য ধরতে হবে: সেতুমন্ত্রী

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি