দক্ষিণ কোরিয়ার আনসানের পার্কে স্থায়ী শহীদ মিনার উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:০৬

দক্ষিণ কোরিয়ার আনসেনে শহীদ মিনার উদ্বোধন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে আনসান শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়।

আনসান সিটির মেয়র জে জং-গিল গত শনিবার এ শহীদ মিনারের উদ্বোধন করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে লন্ডন, টোকিও, রোমসহ আরও কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

দক্ষিণ কোরিয়ার আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলংকান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই শহরটি যেন বহু ভাষা ও বহু সংস্কৃতির মিলনমেলা।

এ শহরের মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর ওপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি। শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম