ষষ্ঠ দিনেও কথা শেষ হলো না খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৩:২৭

আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম) আত্মপক্ষ সমর্থনে ছয় দিন আদালতে গিয়েও কথা শেষ হয়নি খালেদা জিয়ার। আগামী ৩০ নভেম্বর সপ্তম বারের মতো বক্তব্য দেবেন তিনি। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত এই দিন ধার্য করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ষষ্ঠ বারের মতো আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টা ২৩ মিনিটে বিশেষ আদালতে এসে পৌঁছান তিনি। ১১টা ৩১ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন, শেষ করেন ১২টা ৪৫ মিনিটে। তবে তার বক্তব্য শেষ না হওয়ায় আগামী ৩০ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।  

খালেদা জিয়া আদালতে বক্তব্য শুরু করার আগে পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষ করার আহ্বান জানান তার প্রতি। এসময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তিনি (খালেদা) খুবই অসুস্থবোধ করছেন। তবুও তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই কিছু বক্তব্য তুলে ধরবেন। এরপর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে তার ষষ্ঠ দিনের বক্তব্য দিতে শুরু করেন। আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম)

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই দুই মামলায় গত ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পান তিনি। গত ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২, ৯ ও ১৬ নভেম্বর এই পাঁচ দিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন খালেদা জিয়া। তবে তার বক্তব্য শেষ হয়নি।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। আর এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে সংস্থাটি।

দুই মামলার অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম