মুক্তিযুদ্ধে রাশিয়ার সেনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে: মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ০৯:০৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ০৯:১৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ শেষে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণে রাশিয়ার সেনারা জীবন দিয়ে যে অবদান রেখেছিলেন তা রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধুত্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রাজধানীতে রাশিয়ার মহান অক্টোবর বিপ্লবের ১০০ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বতর্মান রাশিয়া) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়েছিল।’

মন্ত্রী আরও বলেন, রুশ বিপ্লবের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও মূল উদ্দেশ্য ছিল শোষণহীন সমাজ গঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে শোষণহীন সমাজ গঠনের অনেক কাছে রয়েছে বাংলাদেশ। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম