উত্তরাঞ্চলে শীত বাড়ছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৪:৪২

শীতের সকাল: ফাইল ছবি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়া সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীত অনুভূত হচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তেতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত অনেকটা বেড়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়া প্রায় সারাদেশে শীতের আমেজ সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম