৭ মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালি সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৯:২৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৯:২৫



তোফায়েল আহমেদ (ছবি: সংগৃহীত) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এ ভাষণে নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল। ’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত করে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত আনন্দ কর্মসূটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণ হিসেবে বর্ণনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০ লাখেরও বেশি মানুষ সেদিন রেসকোর্স ময়দানে জড়ো হয়েছিল। সেদিন তিনি কোনও লিখিত বক্তব্য দেননি। তার মনের কথাগুলোই সেখানে উচ্চারিত হয়েছিল।’
বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন করতে গিয়ে তাকে বার বার কারাগারে যেতে হয়েছে। তিনি অত্যন্ত দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। তিনি ভেবে-চিন্তে কথা বলতেন ও কখনও অন্যায়ের সঙ্গে আপস করতেন না।’
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় জাতি হিসেবে আমরা গর্বিত। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের স্বাধীনতার একটি ঐতিহাসিক দলিল সম্পর্কে জানার সুযোগ পেল।
ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ/ বজ্রকণ্ঠ : মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবরসহ বাংলাদেশ ছাত্রলীগ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও ৪র্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের নেতারা এতে বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম