রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কাল কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২১:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আগামীকাল রবিবার কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন বাংলাদেশ নেভির একটি কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি কক্সবাজারে রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনী শুনবেন।

রাষ্ট্রপতি এমন এক সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন, যখন মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

গত ২৫ আগস্টের পর থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগেও বিভিন্ন সময় চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

বাংলাদেশ নেভির একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়ামের (আইওএনএস) আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন।

তিনি জানান, ৯টি পর্যবেক্ষক দেশসহ ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম