কাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী দূত সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২১:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৩১



কাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী দূত সম্মেলন প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশের মিশনগুলোতে দায়িত্বপালনরত দূতদের নিয়ে সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বৈদেশিক নীতি বিষয়ক একটি একটি বিশেষ অধিবেশন থাকবে।
এছাড়া, সম্মেলনে সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্যানেল আলোচনা থাকবে।
এসব আলোচনায় মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতদের উদ্দেশে জাতীয় স্বার্থ সুরক্ষার দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের লক্ষ্য হচ্ছে, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, বিশ্বের একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা নিয়ে আলোচনা করা।
সম্মেলনে দূতরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং দেশের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট দেশকে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে বৈদেশিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
দূতগণ তাদের গন্তব্যস্থলের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে যৌথভাবে সাক্ষাৎ করবেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম