বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১১:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১২:২১

কূটনীতিক সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অপপ্রচারের কারণে যেন দেশের অগ্রগতি ব্যাহত না হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক অপপ্রচার হয়। এর পেছনে আছে স্বাধীনতা বিরোধীরা।’

রবিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ  আয়োজিত দূত সম্মেলনে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে। 

তিনি বলেন, ‘বিদেশে যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ও বিভিন্ন এজেন্সির চালানো পরিকল্পিত অপপ্রচার মোকাবিলায় বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে তৎপর হতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন,  ‘দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। আগামী নির্বাচনে জয় আসুক বা না আসুক, উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে এমন কিছু যেন না হয়।’

কূটনীতিকদের অনুরোধ করে তিনি বলেন,  ‘প্রবাসিরা যেন হয়রানির শিকার না হয় সেটি আপনারা দেখবেন।’

এদেশের মাটি অস্ত্র চোরাচালানের রাস্তা হতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেছেন।

বিস্তারিত আসছে...

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম