বিএনপি নির্বাচন চায় না, স্থায়ী ঝগড়া চায়: ইনু

বাংলা ট্রিবউন ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ২০:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২০:১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি) বিএনপি-জামায়াত জোট দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করে রাখতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সব সময় ঝগড়া চায়, নির্বাচন চায় না। আমরা যদি আসন্ন নির্বাচনে জয়লাভ করি, তবু তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে চাইবে।’ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা জামায়াতসহ অন্যান্য সকল মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করেছে। তারা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে সবকিছুই পরিবর্তন করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত দেশের উন্নয়ন থামিয়ে দেবে। দেশের চার মূলনীতি আর থাকবে না। জঙ্গিবাদ ও ধর্মান্ধদের সুদিন ফিরে আসবে। আমরা কখনও এ সব বরদাশত করব না।  জাতি তা বহন করবে না।’ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থায়ী শান্তির প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও মানবতাবিরোধীদের রক্ষা করাই বিএনপির বিরামহীন কর্মকাণ্ড।’ তিনি বলেন, ‘নির্বাচন তাদের এজেন্ডা নয়। তারা জঙ্গিবাদ, ধর্মান্ধ ও মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে চায়।’ তিনি এসব নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আশা করি, সংসদের বাইরের দলগুলোর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমতা বজায় থাকবে।’

অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মাঝে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টং অ্যাওয়ার্ড’ তুলে দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি