পোপের বাংলাদেশ সফর, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ১০:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১০:২৬

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ফাইল ছবি পোপ ফ্রান্সিস ৩০ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার (পোপ) আগমন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি’র সদর দফতরে রবিবার  নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানিত ব্যক্তি। জাতীয় স্বার্থে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এজন্য সফরের সব ভেন্যু, হোটেল ও বিমানবন্দরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

তিনি বলেন, পোপের আগমন সফল করতে আগত  বিদেশি  অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলন স্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। আর্চওয়ে স্থাপন এবং পুরুষের পাশাপাশি নারী স্বেচ্ছাসেবক থাকবে। আবাসনস্থল ও যাতায়াত রাস্তা নিরাপত্তা ব্যবস্থা, রুফটপ ডিউটি, মোবাইল ডিউটি মোতায়েন থাকবে।

সমন্বয় সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকতা শেষে আগামী ২ ডিসেম্বর ফিরে যাবেন।খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম