দুই মামলায় আসিফ নজরুলের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৩:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:১৭

হাইকোর্ট তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও মানহানিসহ পৃথক দুটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসিফ নজরুলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

পরে মনিরুজ্জামান কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘আসিফ নজরুল দুটি মামলায় আগাম জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত এবং মানহানির মামলায় তাকে ১০ সপ্তাহের আগাম জমিন দিয়েছেন হাইকোর্ট।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে ‘লস্কর’ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নৌমন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ৫৭ ধারা ও মানহানির অভিযোগে মাদারীপুরে দুটি মামলা করা হয়।

আসিফ নজরুল তার সেই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিয়োগ পরীক্ষায় ৯২ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৯০ জন নৌপরিবহন মন্ত্রীর এলাকা মাদারীপুরের বাসিন্দা। অথচ উনি চাইলে ৯২ জনই উনার এলাকার লোক হতে পারতেন। দু’জন ভিন্ন এলাকার লোক নিয়োগ দিয়ে উনি সততার যে দৃষ্টান্ত দেখালেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক