এসএসসি'র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৩:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:১৩

সুপ্রিম কোর্ট ফরম পূরণে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আগামী ৪ জানুয়ারির মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন।

পরে আইনজীবী জহির উদ্দিন লিমন সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় করায় গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জালাল উদ্দিন খান এই রিট দায়ের করেন।

তিনি আরও বলেন, ওই রিটের শুনানির জন্য আদালতে যাই। তখন আদালত বলেন, এই ফি সংক্রান্ত বিষয়ে  ২০১৪ সালের একটি আদেশ রয়েছে। পরে  আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম