নানা আয়োজনে শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ০৯:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৩:০৪

ঈদে মিলাদুন্নবী, ছবি: সংগৃহীত আগামী শনিবার (২ ডিসেম্বর) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

২১ নভেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। সে অনুযায়ী ১২ রবিউল আউয়াল হবে শনিবার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে  সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ‘কালিমা তাইয়্যেবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৮ নভেম্বর সভা করে ধর্ম মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জা করা হবে। এছাড়াও সারাদেশের সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থাগুলোতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শিশু একাডেমি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে দিনটি পালন করা হবে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রাখতে  বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম