নজরুল ইনস্টিটিউট বিলের শিরোনামে আংশিক সংযোজনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

সংসদীয় কমিটির বৈঠক জাতীয় সংসদে উত্থাপিত ‘নজরুল ইনস্টিটিউট বিল‘ এর শিরোনামে আংশিক সংযোজনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এক্ষেত্রে বিলের শিরোনামের শুরুতে‘কবি‘ শব্দটি যুক্ত করে ‘কবি নজরুল ইনস্টিটিউট বিল‘ নামকরণের সুপারিশ করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। শিরোনাম ছাড়াও বিলটিতে আরও কিছু সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)-এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ এবং পিনু খান অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি প্রত্নতত্ত্ব অধিদফতরের আয়ের একটি অংশ সংস্থাটির নিজস্ব উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করার জন্য অর্থ ব্যয়ের খসড়া তৈরি করে, অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।

এছাড়া, বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে‘ যুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম