সম্প্রীতি-শান্তির বাণী নিয়ে আসছেন পোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ০৭:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০৭:৫৪

 

 

পোপ ফ্রান্সিস (ফাইল ছবি) সম্প্রীতি ও শান্তির বাণী নিয়ে তিন দিনের সফরে ঢাকা আসছেন পোপ ফ্রান্সিস।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন। 

মানবজীবন, মানবতাবোধ ও মানবাধিকার, দরিদ্র, শিশু ও নারীদের প্রতি গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সংলাপ, ন্যায্যতা ও শান্তি, ধর্মীয় মূল্যবোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে সংলাপ হবে তার সফরে।

সফরসূচি

আজ বিকাল তিনটায় তিনি মিয়ানমার থেকে ঢাকা পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

রাতে তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে একান্ত আলোচনা করবেন।

শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন। এসময় তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে বিকালে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন।  

শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকালে যুব সম্প্রদায়ের সঙ্গে নটর ডেম কলেজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

যেভাবে এই সফর

১২ সেপ্টেম্বর ২০১৫ সালে কার্ডিনাল ফেরনান্ডো যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন পোপকে কার্ডিনালের মাধ্যমে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এরপর ২০১৬ সালে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ক্যাথলিক বিশপ আনুষ্ঠানিকভাবে পোপকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে গত বছরের শেষদিকে তিনি আসার ইচ্ছা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে তার ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়।

এর আগের পোপের সফর

পোপ ফ্রান্সিসের আগে ১৯৮৬ সালে পোপ জন পল এবং তার আগে ১৯৭০ সালের ২৭ নভেম্বর পোপ ষষ্ঠ পল ঢাকা সফর করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে পোপ পলের দু’জন প্রতিনিধি ঢাকায় এসে বাংলাদেশকে স্বীকৃতি  দেন।  এরপর ১৯৭৩ সালের ২ ফেব্রুয়ারি  বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

 

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম