ঢাকায় পোপ ফ্রান্সিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৫:০৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫১

ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ঢাকায় এসে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে পোপ ফ্রান্সিস ঢাকা সফরে এসেছেন। তার এ সফরে মানবজীবন, মানবতাবোধ ও মানবাধিকার, দরিদ্র, শিশু ও নারীদের প্রতি গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সংলাপ, ন্যায্যতা ও শান্তি, ধর্মীয় মূল্যবোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে সংলাপ হবে বলে জানা গেছে।

পোপ ফ্রান্সিস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। এখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পোপ ফ্রান্সিকে স্বাগত জানান। এসময় একটি শিশু তার হাতে ফুলের তোড়া তুলে দেয়। (ছবি: ফোকাস বাংলা)

জানা গেছে, রাতে পোপ ফ্রান্সিসের সম্মানে দেওয়া রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে তিনি একান্ত আলোচনা করবেন। এরপর শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন। এসময় তিনি বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে বিকালে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। 

শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকালে যুব সম্প্রদায়ের সঙ্গে নটর ডেম কলেজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

 

 

/এসএসজেড/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম