পোপ ফ্রান্সিসকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৫:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫৬

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। (ছবি: ফোকাস বাংলা)

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। এ সময় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গার্ড পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। এ সময় সেনাবাহিনীর চৌকস জওয়ানদের বিউগলে তাকে স্বাগত জানিয়ে বাজছিল ‘আনন্দ লোকে, মঙ্গল আলোকে’ গানের সুরমূর্চ্ছনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পোপ ফ্রান্সিকে স্বাগত জানান। এসময় একটি শিশু তার হাতে ফুলের তোড়া তুলে দেয়। (ছবি: ফোকাস বাংলা)

আরও জানা গেছে,  পোপ ফ্রান্সিস মিয়ানমার থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন। সফরকালে পোপ ফ্রান্সিস বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৫ জনের একটি রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ সফর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন।

সফরকালে পোপ ফ্রান্সিস মানবজীবন, মানবতাবোধ ও মানবাধিকার, দরিদ্র, শিশু ও নারীদের প্রতি গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সংলাপ, ন্যায্যতা ও শান্তি, ধর্মীয় মূল্যবোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন:
ঢাকায় পোপ ফ্রান্সিস

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম