পৃথিবীর কোনও গবেষণাই শতভাগ বস্তুনিষ্ঠ নয়: ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৮:৩৮

ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পরিচালিত র‌্যাংকিংকে ইতিবাচক বলে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এই র‌্যাংকিং অবশ্যই ইতিবাচক। এতে কিছু ভুলভ্রান্তিও আছে। তবে এটাও মনে রাখতে হবে, এখন পর্যন্ত পৃথিবীতে যত গবেষণা হয়েছে, তার কোনোটিই শতভাগ বস্তুনিষ্ট হয়নি। এটাই সত্য।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের স্টুডিওতে শুরু হওয়া ‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই র‌্যাংকিংয়ের একটি বড় দুর্বলতা হলো, ২০১৪ সালের ডেটা ব্যবহার করে ২০১৭ সালে র‌্যাংকিং করা হয়েছে।

র‌্যাংকিং করা ইউজিসির কাজ নয় উল্লেখ করে বৈঠকিতে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘এটা করলে মন্ত্রণালয় করতে পারে। ইউজিসি মূলত কোয়ালিটি এনশিওর করে। পৃথিবীর কোথাও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন র‌্যাংকিং করে না। তবে যে কেউ চাইলেই এমন র‌্যাংকিং করতে পারে। পৃথিবীর অনেক দেশেই এমন র‌্যাংকিং অনেক প্রাইভেট কোম্পানিই করে থাকে।’

বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হচ্ছে বৈঠকি।
আরও পড়ুন-
‘সীমাবদ্ধতা থাকলেও সর্বশেষ ডেটা নিয়ে র‌্যাংকিং করা হয়েছে’

‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

শিক্ষার্থী-অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়ায় সহায়তা করতেই র‌্যাংকিং: জুলফিকার রাসেল

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের