রুপসী বাংলা ও সোনারগাঁও হোটেলের সংস্কারে দেরি হলে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৮:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৮:৪৫

সংসদীয় কমিটির বৈঠক রুপসী বাংলা ও সোনারগাঁও হোটেলের সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপসসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, রওশন আরা মান্নান এবং বেগম সাবিহা নাহার অংশগ্রহণ করেন।

বৈঠকে আগামী জানুয়ারিতে রুপসী বাংলা ও জুলাইয়ে সোনারগাঁও হোটেলের সব সংস্কার কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়। এছাড়া সোনারগাঁও হোটেলে লিফট বন্ধ থাকার বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।

পর্যটন করপোরেশনে অধীনস্ত কক্সবাজারের হোটেল শৈবাল কোন নীতিমালার ভিত্তিতে পিপিপিতে দেওয়া হয়েছে সে সম্পর্কিত একটি প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম