‘সাম্প্রতিক তথ্য নিয়ে র‌্যাংকিং করা হলে খুবই ভালো হতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান

দেশে এই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং করা হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। তবে প্রথমবার র‌্যাংকিং দিয়েই হয়তো অভিভাবক ও শিক্ষার্থীরা খুব একটা প্রভাবিত হবে না। তবে এই কাজটি যদি চালিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে সামনে সুফল পাওয়া যাবে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান।

‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে এ বৈঠকি অনুষ্ঠিত হয়।

বৈঠকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান বলেন, ‘যদি সম্প্রাতিক তথ্য নিয়ে এ র‌্যাংকিং করা যেতো তাহলে খুবই ভালো হতো। এতে করে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সত্যিকার অর্থে উপকৃত হতো। গত তিন বছর আগের তথ্য দিয়ে এই বছরকে বিচার করলে সেটা ঠিক হবে না। কারণ গত তিন বছরের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থার পরিবর্তন হয়েছে। যেমন, হলি আর্টিজান ঘটনার পরে নর্থ সাউথের অবস্থা অনেক পড়ে গেছে বলে মনে হয়।’

তিনি আরও বলেন, ‘গবেষণাটি করতে গিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করার সময় রেসপন্ডেন্টদের কতখানি কাছাকাছি গিয়ে তথ্য নেওয়া হয়েছে তাও দেখার বিষয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে শক্তি সেই শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিলে হয়ত র‌্যাংকিংটা আরও ভালো হতে পারতো। আবার সাবজেক্ট ভিত্তিক ডাটা নিয়ে গবেষণা করতে পারলে আরও ভালো হতো বলে আমি মনে করি।’

বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হয়েছে।

 

বৈঠকির আরও খবর: 

‘সীমাবদ্ধতা থাকলেও সর্বশেষ ডেটা নিয়ে র‌্যাংকিং করা হয়েছে’

পৃথিবীর কোনও গবেষণাই শতভাগ বস্তুনিষ্ঠ নয়: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষার্থী-অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়ায় সহায়তা করতেই র‌্যাংকিং: জুলফিকার রাসেল 

 

 

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের