খালেদার মামলার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬

তথ্যমন্ত্রী, ফাইল ছবি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বা কোনও ব্যক্তিই আইনের ঊর্ধে নয়। আইন-কানুন ও আদালতের বিধান অনুযায়ী তার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য অন্য আইন আছে। সুতরাং খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচার কার্যকে বাধাগ্রস্ত করে তাহলে আইন প্রয়োগের বাধাদানকারী হিসেবে তার আলাদা মামলা হতে পারে।

আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে বিএনপিকে হয়রানি করছে মির্জা ফখরুলের এমন অভিযোগ ও রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে একমত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম