ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১ ডিসেম্বর)এক শোক বার্তায় স্পিকার বলেন, ‘মেয়র আনিসুল একজন প্রখ্যাত ব্যবসায়ী, সফল শিল্পপতি এবং আধুনিক বিজ্ঞান ও
চিন্তা-চেতনার মানুষ ছিলেন। এছাড়া, নাগরিক জীবনের উন্নয়ন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যের প্রতি তার প্রখর দৃষ্টি ছিল।’
শিরীন শারমীন চৌধুরী প্রয়াত আনিসুল হকের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র: বাসস








