দুপুরে ঢাকায় পৌঁছাবে আনিসুল হকের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১১:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১২:৪১

আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। এপিবিএন সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে একথা জানান।

তিনি জানান, বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ তার বাসায় নেওয়া হবে। পরে বিকাল ৩টার দিকে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে। বাদ আসর সেখানেই জানাজা হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে লন্ডন থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আনিসুল হককে বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে সাড়ে ১২টার সময় ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে ফ্লাইটটি।    

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হকের মৃত্যু হয়। গত ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানবন্দরে মেয়রের লাশ গ্রহণের জন্য ডিএনসিসির পক্ষ থেকে উপস্থিত থাকবেন সংস্থার প্যানেল মেয়র ওসমান গণি,  প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, সচিব দুলাল কৃষ্ণ সাহা,  প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম এ রাজ্জাক,  প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ার,  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাকির হোসেন,  প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম,  প্রধান ভাণ্ডার কর্মকর্তা মো. মনোয়ার উজ জামান,  প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আমিরুল ইসলাম,  প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম,  মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এস এম সাবের সুলতানসহ সংস্থার ওয়ার্ড কাউন্সিলররা।

আশির দশকের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তুমুল জনপ্রিয় হন আনিসুল হক। পরবর্তীতে তৈরি পোশাক খাতের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। এরপর বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের মতো ব্যবসায় সংগঠনগুলোর সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

/সিএ/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ বাবা দিবস
আজ বাবা দিবস
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ডাচরা
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ডাচরা
প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের বার্তা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি?
প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের বার্তা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি?
ছায়া
ছায়া
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা