‘চোরের মায়ের বড় গলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৪





হাসান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখে বড় ছেলে তারেক রহমানের প্রশংসাকে ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে খালেদা জিয়াকে বলতে শুনলাম জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের গায়ে। তাই নিজে কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, দেশের সম্মান বাড়াতে কাজ করেছেন তারেক। খালেদা জিয়ার এমন বক্তব্য শুনে মনে হচ্ছে চোরের মায়ের বড় গলা মতো।’





রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, শনিবার গুলশানে তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া এসব বক্তব্য দিয়েছিলেন।
মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘শুধু তারেক রহমান নয়, খালেদা জিয়ার দুর্নীতির খবর বেরিয়ে আসছে। আজকে সৌদি তদন্তে এসব দুর্নীতির খবর বেরিয়ে এসেছে। তার বিরুদ্ধে বাংলাদেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। খালেদা জিয়ার লজ্জা লাগে কিনা জানি না, আমার কিন্তু এই কথা গুলো শুনতে এবং বলতে লজ্জা লাগে। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে দুর্নীতির খবর বের হয়েছে। বিদেশে অর্থ পাচার করার প্রমাণ পাওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এ জন্য দ্রুত তাকে গ্রেফতার করা ও বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।’
খালেদা জিয়া সৌদি আরবে শপিংমল, বিল্ডিংসহ নানা সম্পত্তির মালিক এমন কথা বেরিয়ে আসছে বলে দাবি করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘টেলিভিশনের খবর অনুযায়ী বলা হচ্ছে পৃথিবীর অন্তত ১২টি দেশে খালেদা জিয়া এবং তার পরিবারের হাজার হাজার কেটি টাকার সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি লুটপাটের সম্পত্তি, বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গিয়ে এই সম্পত্তি তারা অর্জন করেছে। এটা আজকে তদন্তে বেরিয়ে আসছে। অবৈধ সম্পত্তিগুলো তদন্ত করে খুঁজে বের করা হোক এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা হোক।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি টেলিভিশনে জিয়া পরিবারের দুর্নীতি নিয়ে কত কথাই হচ্ছে কিন্তু আপনার মুখে কোনও কথা নেই কেন? বিএনপি নেতাদের মুখ দিয়ে কোনও কথা বের হয় না কেন?’
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেত্রী ফালগুনি হামিদ প্রমুখ।
আরও পড়ুন:
আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন


/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম