এইচআইভি আক্রান্ত মা’ও সুস্থ সন্তান জন্ম দিতে পারেন

তাসকিনা ইয়াসমিন
০৫ ডিসেম্বর ২০১৭, ১২:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১২:১৮

মা ও সন্তানের প্রতীকী ছবি সালমা (ছদ্মনাম) অন্য নারীদের মতো নন। তিনি এইচআইভি পজেটিভ। ফলে  মা হতে পারবেন কিনা কিংবা  সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল তার মনে।  তাই তিনি দারস্থ হন এইচআইভি পজিটিভদের নিয়ে কাজ করে এমন একটি এনজিও’র। ওই এনজিও’র এক কর্মীর কাছে সালমা জানতে পারেন, এইচআইভি পজিটিভ নারীরাও মা হতে পারেন। এরপর ওই এনজিও কর্মীর পরামর্শে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান। সেখানেই এক চিকিৎসকের তত্ত্বাবধানে তার প্রথম সন্তানের জন্ম হয়। এর দুই বছর পর তার দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সালমার দুটি সন্তানই সুস্থ আছে এবং স্বামী, সন্তান নিয়ে বেশ ভালোই আছেন তিনি।

ওই দম্পতি বলেন, ‘আমরা যে মা-বাবা হতে পারবো তা প্রথমে বিশ্বাসই হয়নি।’

সালমা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চিকিৎসকরা নিয়মিত তার চেকআপ করেছেন। এন্টি রেক্ট্রোভাইরাল মেডিসিন দেওয়া হয়েছে তাকে। আর সন্তান জন্মের পরপর রক্ত পরীক্ষা করে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন সে এইচআইভি ভাইরাসে আক্রান্ত না।

তিনি বলেন, ‘মেয়ের জন্মের তিন সপ্তাহ পর আবারও পরীক্ষা করা হয়। এভাবে টানা ১৮ মাস পরীক্ষা চলে। শেষে ডাক্তাররা জানায়, আমার মেয়ে এইচআইভি ভাইরাসমুক্ত। দ্বিতীয় সন্তান, ছেলেটির বেলায়ও একই প্রক্রিয়া চলেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, মায়ের শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পরই এন্টি ভাইরাস টিকা দিলে এই রোগ থেকে সন্তানকে মুক্ত রাখা সম্ভব। আর এভাবে গত ৫ বছরে ৪৯ জন গর্ভবতী মা সুস্থ সন্তান প্রসব করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল এসটিডি/এইডস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর ড. মো. বেলাল হোসেন জানান,  একজন মানুষ এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত হলেও নিয়মিত চিকিৎসা নিলে তিনি সুস্থ জীবনযাপন করতে পারেন।

তিনি জানান, ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত ১০৯ জন এইচআইভি পজিটিভ নারী মা হয়েছেন। এদের মধ্যে মাত্র একটি শিশু এইচআইভি পজিটিভ। বাকিরা সম্পূর্ণ সুস্থ আছে। এখনও এমন আট নারী সন্তান জন্মের অপেক্ষায় আছেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত করে ভাইরোলজি বিভাগ। ২০১৩ সালের আগ পর্যন্ত এদেশের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এইচআইভি ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মায়েদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। একই বছর থেকে ইউনিসেফের সহায়তায় ঢাকার বিএসএমএমইউ, সিলেট ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়।

এ ব্যাপারে সেন্ট্রাল হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সামিনা চৌধুরী বলেন, ‘এইচআইভি আক্রান্ত মায়েরাও সুস্থ সন্তান জন্ম দিতে পারছেন। কারণ এখন ওষুধ বের হয়েছে। যখনই মায়ের শরীরে এইচআইভি শনাক্ত হয়, তখনই মাকে সেই ওষুধ দেওয়া হয়। এতে করে বাচ্চা সুস্থ থাকে। বাচ্চাটির যেন এআইচআইভি না হয় সেজন্য বাচ্চাকেও এন্টি ভাইরাস ইনজেকশন দিতে হয়।’

সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে এই চিকিৎসক বলেন, ‘এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত মা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবে কিনা এটা নিয়ে অনেক রকম মত রয়েছে। প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। না খাওয়ালে শিশু ডায়রিয়া, পুষ্টিহীনতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। শিশুর মৃত্যুও হতে পারে। তবে মায়ের বুকে যেন কোনও ক্ষত না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’  

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মুনিরা ফেরদৌসী বলেন, ‘এইডস আক্রান্ত মা-ও চাইলে সন্তান জন্ম দিতে পারেন। তবে সেজন্য কিছু ওষুধ আছে।’

তিনি বলেন, ‘কোনও মায়ের এইচআইভি ভাইরাস থাকলে তার মাত্রা কত আমরা প্রথমে সেটা দেখি। এরপর তাকে এন্টি ভাইরাস ইনজেকশন দেই। এতে মা থেকে শিশুর মধ্যে যখন ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় তখন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। আবার গর্ভধারণের পরও এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলে সন্তান নিরাপদ রাখা সম্ভব।’

 

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম