মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৮

মাহবুবুল হক শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বিকালে তার পরিবারের উদ্যোগে নগরীর বাঘমারা রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর টাউল হল মাঠে স্মরণসভা। এতে শাকিলের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক  জহিরুল হক খোকা উপস্থিত থাকবেন। এ স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মাহবুবুল হক শাকিল সংসদ ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়। মাহবুবুল হক শাকিল তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদেও তিনি বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন শাকিল। প্রথমে তিনি সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল-সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল। ২০০৮ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম