জিজ্ঞাসাবাদ চলছে বেসিকের সাবেক চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১২:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৯

আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুদকের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৯ কর্মকর্তার একটি কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত কর্মকর্তারা আলাদা আলাদা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

তারা জানান,  প্রথমদিন ৯ জন কর্মকর্তা সম্মিলিতভাবে জিজ্ঞাসাবাদ করলেও আজকে মামলা অনুসারে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরই মধ্যে ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের ১০ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

প্রসঙ্গত, বেসিক ব্যাংকের জালিয়াতিতে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেসিক ব্যাংকের তিনটি শাখায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির বিষয় ধরা পড়ে। এর মধ্যে গুলশান শাখায় এক হাজার ৩০০ কোটি টাকা,  শান্তিনগর শাখার ৩৮৭ কোটি টাকা,  প্রধান শাখায়  প্রায় ২৪৮ কোটি টাকা ও দিলকুশা শাখায় ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ শনাক্ত করা হয়। এছাড়া বেসিক ব্যাংকের নিজেদের তদন্তে আরও এক হাজার কোটি টাকার জালিয়াতি প্রকাশ পায়। বেসিক ব্যাংকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ৫৬টি মামলা করেছে দুদক।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম