এসডিজি বাস্তবায়নে নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ০৩:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৭

 

 

এসডিজি বাস্তবায়নে নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত (ছবি: সংগৃহীত) সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ১২ দফা নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। বুধবার ( ৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সম্মেলনে এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন মাসুমা রহমান নাবিলা।

ঘোষণাপত্রে বাংলাদেশের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিপন্ন জনগোষ্ঠীকে উন্নয়নে সম্পৃক্ত করে তাদের সক্রিয় অংশগ্রহণকে নিশ্চিত করতে যথাযথ নীতি-কাঠামো প্রণয়ন ও তার ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে প্রণীত কর্মপরিকল্পনা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করা, টেকসই উন্নয়ন অভীষ্ঠ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে বিপন্ন জনগোষ্ঠীর অবস্থান নির্ণয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে বিশেষ পদক্ষেপ নিতে নেওয়ার কথাও বলা হয়।   

প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিপন্ন জনগোষ্ঠীর আইনি সুরক্ষা দেওয়াসহ সব বৈষম্যমূলক আইনের সংস্কার, জনগণের প্রত্যাশার  আলোকে ও দ্রুত খসড়া বৈষম্য বিলোপ আইন জাতীয় সংসদে অনুমোদন দেওয়ার দাবি জানো হয়। এছাই পার্বত্য শান্তিচুক্তি ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানানো হয় ঘোষণাপত্রে।   

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম