পার্বত্য মেলা শুরু হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১৭

ছবি: সংগৃহীত পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সমতলের মানুষদের পরিচয় করিয়ে দিতে আজ (বৃহস্পতিবার) ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পার্বত্য মেলা। বিকাল তিনটায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। ওইদিন আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯২টি স্টল থাকবে।  প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের নিয়ে মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার জানান, এবারের পার্বত্য দিবসের প্রতিপাদ্য ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি: জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’।

আরও জানা গেছে, মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও ফিরোজা বেগম চিনু এবং সাবেক সচিব কাজী গোলাম রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের প্রধান কারিগরি বিশেষজ্ঞ রাম শর্মা।

পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের উন্নয়নে জাতিসংঘ ২০০২ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি পঞ্চমবারে মতো পালিত হতে যাচ্ছে।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

/এসএনএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম