‘দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে কার্টুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:৩৬

চারুকলা ইনস্টিটিউটে টিআইবি আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মানুষকে আকর্ষণ করার ক্ষেত্রে  একটা কার্টুন হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। তাই দুর্নীতি প্রতিরোধে কার্টুন কার্যকরী ভূমিকা রাখতে পারে। টিআইবি’র আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টেইন। এসময় দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সাধারণ মানুষকে যুক্ত করার বিষয়েও জোর দিয়েছেন তিনি।

আজ শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেনে হোলেস্টেইন বলেন, ‘এই অনুষ্ঠানে এসে আমার সেই সব কার্টুনিস্টদের দেখার সুযোগ হয়েছে যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। সুইস ডেভেলপমেন্ট বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখন সুইজারল্যান্ডেও দুর্নীতি প্রতিরোধে কাজ শুরু করেছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ড্যানিশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স রেফিকা হেইতা বলেন, ‘বাংলাদেশের তরুণরা এই দেশের শক্তি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি সংখ্যক তরুণের বসবাস।  তরুণদের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে টিআইবির এই ধরণের উদ্যোগ নিশ্চয় বড় ভূমিকা রাখবে।’

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর বাংলাদেশে গভর্ন্যান্স বিষয়ক টিম লিডার ডিএফআইডির বাংলাদেশ প্রতিনিধি এইসলেন বেকার বলেন,‘আমার বাবা-মা রাজনৈতিক কার্টুন আঁকেন। আজ যে তরুণরা কার্টুন এঁকেছে তারাই দেশের ভবিষ্যৎ। তাদের মাধ্যমে দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন,‘রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে। এই দেশে দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ। এরপরও এদেশে অনেক দুর্নীতি হচ্ছে। কোনও দেশই রাতারাতি দুর্নীতিমুক্ত হতে পারে না। তবে আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিআইবি’র উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

কার্টুন প্রতিযোগিতায় গ্রুপ এ-তে (১৩-১৮ বছর) প্রথম হয়েছে ফারহান লাবিব হোসেন,দ্বিতীয় হয়েছে দাহির আল হোসেন মাহি ও তৃতীয় হয়েছে মাহাতাব রশীদ। গ্রুপ বি-তে (১৯-২৫ বছর) প্রথম হয়েছে প্রসুন হালদার,দ্বিতীয় হয়েছে মমিতুউর রহমান এবং তৃতীয় হয়েছে মো.নাইমুর রহমান। চিত্র প্রদর্শনীতে প্রথম হয়েছেন মো.আখলাক উদ্দিন,দ্বিতীয় হয়েছেন সনি রামানি ও তৃতীয় হয়েছে মাহফুজা আনোয়ার। বিজয়ীরা প্রত্যেকে ক্রেস্ট,সার্টিফিকেট ও সম্মানী পেয়েছে।

পুরস্কার বিজয়ী ফারহান লাবিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার প্রথমবারের মতো পুরস্কার পাওয়া। এর আগে কখনো এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়নি। আমি বিশ্বাস করি,বাংলাদেশ অবশ্যই একদিন একটি দুর্নীতিমুক্ত দেশ হবে।’

চিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী মো.আখলাস উদ্দিন বলেন,‘আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবার প্রথম হতে পেরে খুব ভাল লাগছে। আমার মতে,বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা অনেক কাজে দেবে।’

কার্টুন প্রতিযোগিতায় বিচারক হিসেবে  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য,উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব ও ডেইলি স্টারের উপ-সম্পাদক শাহরিয়ার খান।

ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক ছিলেন ফ্রিল্যান্স আলোকচিত্রী তাসলিমা আক্তার, ফটোগ্রাফার মোহাম্মাদুর রহমান ও আবির আব্দুল্লাহ।

উল্লেখ্য, দুর্নীতিবিরোধী কার্টুন ও চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার জয়নুল গ্যালারীতে প্রদর্শিত হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত দুপুর বারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রদর্শনী খোলা থাকবে। শুক্রবার সকাল ১০টা  থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

/টিওয়াই/এসএসএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম