মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৭, ০২:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০২:২১

মুক্তিযুদ্ধ জাদুঘর (ছবি- সংগৃহীত)

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর এবার নতুন ভবনে সপ্তাহব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে।

প্রতিবারের মতো এবারও ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ১০ ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হবে এ উৎসব। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

উৎসবে প্রতিদিন সকালে শিশু-কিশোরদের আনন্দানুষ্ঠানসহ বিকাল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জাদুঘরের চারটি মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে।

রবিবার বিকাল তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে। স্পন্দনের শিল্পীদের নৃত্যের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকাল তিনটায় উন্মুক্ত মঞ্চে পথনাটক ‘বোধদয়’ পরিবেশন করবে সুবচন নাট্য সংসদ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিকাল পাঁচটায় প্রধান মিলনায়তনে মানবাধিকার বিষয়ক বক্তব্য প্রদান করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

উদ্বোধনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন মিতা হক, আবৃত্তি পরিবেশন করবে ‘ঢাকা স্বরকল্পন’, দলীয় সংগীত পরিবেশন করবে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ও ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল। সন্ধ্যা সাতটায় ভাস্কর্য অঙ্গনে বাউল গান পরিবেশন করবে কুষ্টিয়ার আরশিনগর বাউল সংঘ।

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বিজয় উৎসবের অনুষ্ঠান রবিবার শুরু হলেও মিরপুরের সেকশন-১০, এভিনিউ-১ ও  জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে এ উৎসব শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম