সেই শিশুটি মারা গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১২:১৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১২:২৭

ঢাকা শিশু হাসপাতাল, ছবি: সংগৃহীত রাজধানীর মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল পরিশোধ নিয়ে জটিলতায় পড়া সেই শিশুটি মারা গেছে। শনিবার রাত ১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার সে মারা যায়। ঢাকা শিশু হাসপাতালের রেজিস্ট্রার এমএ কামাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ‘আমাদের এখানে ভর্তি হওয়ার পর ৪ ঘণ্টা সুযোগ পেয়েছি চিকিৎসা দেওয়ার জন্য। শিশুটি অপরিপক্ক অবস্থায় জন্ম নেওয়ায় শ্বাসকষ্টসহ বেশ কিছু সমস্যায় ভুগছিল।’

গত ৩ ডিসেম্বর রিকশাচালক বেলাল হোসেনের স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেন। এর পরপরই শ্বাসকষ্টসহ বেশকিছু সমস্যা দেখা দিলে শিশুটিকে প্রথমে ঢাকা শিশু হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান বেলাল হোসেন। কিন্তু কোথাও চিকিৎসা না পেয়ে এক দালালের আশ্বাসে কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করান তিনি। দালাল সেখানে স্বল্প খরচে সুচিকিৎসার আশ্বাস দেয়। ৩ ডিসেম্বর বিকালে নবজাতকটিকে কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শুরুর দুদিন পর বেলাল জানতে পারেন, তাদের বিল হয়েছে অর্ধ লক্ষাধিক টাকার বেশি। টাকা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় হাসপাতালেও ফিরতে পারছিলেন না তিনি। বেলালের স্ত্রী মুন্নীকে হাসপাতালের লোকজন হুমকি দেয়, টাকা দিতে না পারলে ছেলেকে বিক্রি করে হলেও বিলের টাকা নেওয়া হবে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর অন্য হাসপাতালে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা ও বিলের টাকা মওকুফ করে নবজাতককে ছাড়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দেয় কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

বিলের টাকা ছাড় পেলেও সেই নবজাতকের সুচিকিৎসা অনিশ্চিত

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম