আজ প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ০৯:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০৯:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার থেকে সম্মেলন শুরু হবে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সেক্টরের প্রতিনিধিসহ শতাধিক  বিশ্বনেতা এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী রবিবার একথা জানান। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘হাই- লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে তার সরকারের এসডিজি অর্জনসহ জলবাযু পরিবর্তনের সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সফর বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।’

তিনদিনের প্যারিস সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম