প্যারিসের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা, ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।  
বিমানবন্দরে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, তিন বাহিনী প্রধানরা, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছানোর কথা। প্যারিসে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী-এমপিরা, ছবি: ফোকাস বাংলা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা) হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি থাকবেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওয়ান প্ল্যানেট সামিটের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। পরে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্যারিস ত্যাগ করার কথা। বৃহস্পতিবার বিকালে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম