১৫ দিন বাড়লো বিমান বাংলাদেশের মূল্যছাড়ের টিকিট কেনার সময়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১০:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১০:২৫

বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মূল্যছাড় অফারের টিকিট ক্রয়ের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ অফারের আওতায় আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত টিকিট কেনা যাবে।

এর আগে টিকিট কেনার সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার জানান,এই অফারে আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৮-এর মধ্যে ভ্রমণ করার সুযোগ রয়েছে।

তিনি জানান, আকাশ পথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রী সাধারণের সুবিধার্থে বিভিন্ন সেক্টরে ঘোষিত এ অফারটির টিকেট বিক্রির সময় বাড়ানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সূত্রে জানা গেছে,  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করেছে। ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪২ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ১৮ হাজার ১১৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৩৬ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৬৮৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৪৫৮ টাকা ।

সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেটের মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে। এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ # ২৭১০, ২৭১১ ও ০২-৯৫৬০১৫১-৫৯ # ১৬১-তে যোগাযোগ করা যাবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম