‘দেশকে শান্তির পথে নিতে বুদ্ধিজীবী হত্যার বিচার করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:৩৮

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, ‘বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। এ কারণে তাদের টার্গেট করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা। দেশকে শান্তির পথে নিতে হলে বুদ্ধিজীবীদের হত্যার বিচার করতে হবে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধা

উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক, উদারনৈতিক, মানবিক  মূল্যবোধে উজ্জীবিত। এ চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো।  ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়ন করতে পারবো।’ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হলের পক্ষ থেকে বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানানো মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।

ছবি: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন- ভুলিনি শহীদের স্মৃতি, ভুলবো না আমরা

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক