আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০

প্রধানমন্ত্রী ‘ওয়ান প্ল্যানেট সামিট’ উপলক্ষে ফ্রান্সে তিন দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা ৩৫ মিনিটে) প্যারিসের শার্ল দ্যু গল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী দুবাই হয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম-এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’-এ যোগদান করেন। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানীর পশ্চিম উপকণ্ঠের সেনগুইন দ্বীপে অবস্থিত মিউজিক ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিক্যাল-এ অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে এনজিও ফাউন্ডেশন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার দুই হাজার প্রতিনিধিসহ শতাধিক বিশ্ব নেতা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার প্রধান, যৌথ আয়োজক ও ভিআইপিদের সম্মানে এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বিকালে ইন্টারন্যাশনাল প্যারিস লা গ্রান্ড-এ এক কমিউনিটি সংবর্ধনায় অংশ নেন।

শেখ হাসিনা বুধবার হোটেল ইন্টারন্যাশনাল প্যারিস লা গ্রান্ডে ফ্রান্সে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠকেও মিলিত হন। সূত্র: বাসস।

আরও পড়ুন- বাংলাদেশে ফরাসি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম