শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটা পাঁচ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। রাষ্টপতি প্রথমে বেদিতে ফুল দেন, তারপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।   

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পরাজয় বুঝতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। বাঙালি জাতি স্বাধীনতা পেলেও আর কখনো যেন মাথা উঁচু করে দাঁড়তে না পারে সেজন্য বিজয়ের মাত্র দুই দিন আগে জাতির কৃতী সন্তানদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীদের হত্যা করা হয়। চূড়ান্ত পরাজয়ের মাত্র দুই দিন আগে ব্যাপক নিধনযজ্ঞ চালায় হানাদার ও রাজাকাররা। মিরপুর, রাজাবাজার ও মোহাম্মদপুর এলাকায় নিয়ে গিয়ে দেশের সেরা বুদ্ধিজীবীদের হত্যা করে গণকবর দেওয়া হয়। সূত্র: বিএসএস। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম