রাজশাহীর মুসার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার আবদুস সামাদ মুসা ওরফে ফিরোজ খাঁ’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

রবিবার প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। পরে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন।

এর আগে চলতি বছর ২২ জানুয়ারি পুঠিয়ার একটি ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয় মুসাকে। তবে তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলমান থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় মুসা রাজাকারের বিরুদ্ধে পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ,  গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আছে। যুদ্ধের পর মুসা ভারতে পালিয়ে যান। ১৯৭৫ সালে আবার গোপনে দেশে ফিরে আসেন। এরপর স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে ওঠা মুসার বিরুদ্ধে আদিবাসী পল্লির ১৫২ বিঘা জমি দখলের চেষ্টারও অভিযোগ ওঠে। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী