মানবতাবিরোধী অপরাধ: ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার মামলার অভিযোগ গঠনের শুনানি নিয়ে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত। আর আসামিদের পক্ষে শুনানি করেন আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান।

১৭ আসামি হলেন- সালামত উল্লাহ খান, মৌলভী মোহাম্মাদ জকরিয়া শিকদার, রশিদ মিয়া বিএ, অলি আহমদ, জালাল উদ্দিন, মৌলভী নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ওরফে সাবুল, মমতাজ আহমদ, হাবিবুর রহমান, মৌলভী আমজাদ আলী, মৌলভী রমিজ হাসান, বাদশা মিয়া, ওসমান গণি, আব্দুল শুক্কুর, জাকারিয়া, মৌলভী জালাল ও আব্দুল আজিজ।  

এছাড়াও আসামি এসআই সামসুল হকের ঠিকানা না পাওয়ায় এবং আব্দুল মজিদ মাস্টার মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা (আইও) নুরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ৮ অক্টোবর তদন্ত করে প্রতিবেদন জমা দেন। এতে, ৬০ সাক্ষীর জবানবন্দি, ঘটনা স্থলের খসড়া মানচিত্র, সূচি ও ঘটনাস্থলের স্থির চিত্র দাখিল করা হবে প্রসিকিউশনে। তাদের বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ১২৬ জন সাক্ষী রয়েছে।

 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম