আগামী বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা: পর্যটনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:২০

বিপিসি’র নিউজ লেটার ‘দ্য ট্রাভেললগ’-এর মোড়ক উন্মোচন করছেন পর্যটনমন্ত্রীসহ অতিথিরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও সৌন্দর্য তুলে ধরে এই দেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী বছর থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয় ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করবে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্য ট্রাভেললগ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন এখন আর কেবল দেশ দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। রিলিজিয়াস ট্যুরিজম, হালাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, হেলথ ট্যুরিজম পর্যটনকে সবচেয়ে বর্ধিষ্ণু শিল্পে পরিণত করেছে। গত বছর একশ ২০ কোটি পর্যটক বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।’ এসব পর্যটকদের বাংলাদেশমুখী করতে আন্তর্জতিক পর্যটন মেলা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশ পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ হওয়া সত্ত্বেও এ দেশে ভ্রমণের ক্ষেত্রে কিছু দেশের ট্রাভেল অ্যালার্ট জারি করায় হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ শিকাগো সনদের পরপন্থী। ট্রাভেল অ্যাডভাইজারি হতে হয় সুষ্পষ্ট ও নির্দিষ্ট সময়ের জন্য।’ তিনি এ ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি প্রত্যাহার করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বিপিসি চেয়ারম্যান আখতারুজজামান খান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হিলের এডি কে এম আবদুস সালাম, বিপিসির পরিচালক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশীদুল হাসান, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান, বেঙ্গল ট্যুরের এমডি মাসুদ হোসেন প্রমুখ।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম