সাবেক পাকিস্তানি সেনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩১ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১২:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৩:০৪

সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল্লাহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল্লাহর (৭৫) বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 

ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ। আর আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান।

এর আগে ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ। 

পরে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হওয়া প্রথম সেনা কর্মকর্তা তিনি।

২০১৬ সালে ২ আগস্ট ক্যাপ্টেন শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার বিবরণী থেকে জানা যায়, ক্যাপ্টেন শহীদুল্লাহ ১৯৬২ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনা বাহিনীতে যোগ দিয়ে ১৯৬৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হয়ে সেকেন্ড লেফটেন্যান্ট হন। ১৯৬৯ সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। ১৯৭০ সালে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে পোস্টিং দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে দেশে যুদ্ধচলাকালীন তাকে তার নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দিতে পাঠানো হয়। এরপর তিনি ওই এলাকায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধ করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের