২০ ডিসেম্বর থেকে রবিউস সানি মাস গণনা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ২১:২৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২১:২৬

 

২০ ডিসেম্বর থেকে রবিউস সানি মাস গণনা শুরু বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল ২০ ডিসেম্বর বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।  এর পরিপ্রেক্ষিতে, আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ততথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ২০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

সভায়  উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, ওয়াক্ফ উপ-প্রশাসক দেওয়ান মো. আব্দুস সামাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আবদুল্লাহ ইউসুফ ইমাম, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ।                                                                                                                                             

 

/এসআই/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম