লাগেজ ভোগান্তি: মালয়েশিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ১৫:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৫:৩১

মালয়েশিয়ান এয়ারলাইন্স, ছবি: সংগৃহীত যাত্রীদের লাগেজ দিতে না পারায় মালয়েশিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট। মঙ্গলবরা রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সকে এ জরিমানা করা হয়।

ট্রানজিট যাত্রীদের লাগেজ কুয়ালালামপুরে ফেলে আসায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৫-৬ মাস ধরে মালয়েশিয়া এয়ারলাইন্সের যেসব যাত্রীর অস্ট্রেলিয়া, জাপান ও ইন্দোনেশিয়া থেকে কুয়ালালামপুরে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসছেন তাদের লাগেজ সেখানেই থেকে যাচ্ছে। অধিকাংশ যাত্রীদের এমন দুর্ভোগে পড়তে হয়। পূর্বে মালয়েশিয়া এয়ারলাইন্সকে কয়েকবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। কুয়ালালামপুর গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানায় মালেয়শিয়ান এয়ারলাইন্স। 

জরিমানা প্রসঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালয়েশিয়ান এয়ারলাইন্স যাত্রীদের ভোগান্তি দূর করতে জরিমানা করা হয়েছে।’

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম